বৃহস্পতিবার যে এলাকায় বন্ধ থাকবে সব ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচনি এলাকার সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নির্বাচনি এলাকার তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। ফলে নির্ধারিত দিনে ঠাকুরগাঁও-১ আসনের আওতাধীন ব্যাংক শাখা ও উপশাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।








