দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, নতুন দর কার্যকর

দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এর আগের দিন বৃহস্পতিবার একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ফলে প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।
বাজুসের নতুন দর অনুযায়ী, অন্যান্য মানের সোনার দামও নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
সোনার পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৭৪ টাকা।
বিজ্ঞাপন
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে শুক্রবার সকাল থেকেই দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত দামে সোনা ও রুপা কেনাবেচা কার্যকর হয়েছে।








