Logo

মাধ্যমিকে ভর্তির লটারির ফল প্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২২, ১৪:৫৯
মাধ্যমিকে ভর্তির লটারির ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

এদিন বিকেল ৫টা থেকে ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফলাফল পাওয়া যাবে

বিজ্ঞাপন

২০২৩ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে লটারি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এদিন বিকেল ৫টা থেকে ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফলাফল পাওয়া যাবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারির মাধ্যমে ফলাফল প্রকাশ করেন।

এ কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় সর্বমোট তিন হাজার ৩৯২টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এরমধ্যে ৫৪০টি সরকারি ও দুই হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

ডিজিটাল পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত ফলাফল পাওয়া যাবে। এগুলো হলো- টেলিটক মোবাইল  নাম্বার থেকে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে। GSA <space> RESULT <space> USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। উদাহরণ GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। এছাড়া https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD