Logo

উচ্চমাধ্যমিকে ভর্তি শুরু আজ, ১ ফেব্রুয়ারি ক্লাস শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারী, ২০২৩, ১০:৪৬
13Shares
উচ্চমাধ্যমিকে ভর্তি শুরু আজ, ১ ফেব্রুয়ারি ক্লাস শুরু
ছবি: সংগৃহীত

আগামী ১ ফেব্রুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে

বিজ্ঞাপন

আজ থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। শিক্ষার্থীরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচিত কলেজে ভর্তি হতে পারবেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

ভর্তির নির্দেশনায় বলা হয়, একাদশে ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসির ট্রান্সক্রিপ্টের মূল কপির পরিবর্তে অনলাইন কপি জমা নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

তবে, প্রয়োজনে শিক্ষার্থীদের এসএসসির অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জমা নিতে পারবে কলেজগুলো। 

বিজ্ঞাপন

একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজভিত্তিক তালিকা শনিবার (২১ জানুয়ারি) একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটের ((www.xiclassadmission.gov.bd) কলেজ প্যানেলে প্রকাশ করা হবে। কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজ কর্তৃপক্ষকে ওই তালিকা ডাউনলোড করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD