Logo

সোমবার থেকে বন্ধ থাকবে ইংলিশ মিডিয়াম স্কুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১৩:৩৯
সোমবার থেকে বন্ধ থাকবে ইংলিশ মিডিয়াম স্কুল
ছবি: সংগৃহীত

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে জনভোগান্তি কমাতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পরিচালিত বিদেশি কারিকুলামের (ইংলিশ মিডিয়াম) স্কুলগুলো আগামী সোমবার (৯ মার্চ) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। এই বন্ধের সময়কাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রোববার প্রকাশিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, রমজান মাসে জনসাধারণের সুবিধা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামের স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সরকারি ছুটি পর্যন্ত এসব স্কুলে নিয়মিত ক্লাস স্থগিত থাকবে।

তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষাগুলো যথা সময়ে অনুষ্ঠিত হবে। পাশাপাশি, বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও একই সময়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD