Logo

প্রাথমিকের শিক্ষকদের বদলি শুরু মঙ্গলবার

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৪ মার্চ, ২০২৩, ১৫:৪৯
প্রাথমিকের শিক্ষকদের বদলি শুরু মঙ্গলবার
ছবি: সংগৃহীত

অনলাইনে নির্ধারিত সার্ভারে লগইন করে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন

বিজ্ঞাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃজেলা বদলি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) থেকে। যা চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত।


আগামী ১৪ থেকে ১৫ মার্চ (বুধবার) শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। পরে ১৬ মার্চ (বৃহস্পতিবার) থেকে ১৮ (শনিবার) মার্চ পর্যন্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন উপজেলা বা থানা শিক্ষা অফিসার। 


এরপর ১৯ থেকে ২০ মার্চ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ২১ থেকে ২২ মার্চ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন বিভাগীয় উপ-পরিচালক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।


অনলাইনে নির্ধারিত সার্ভারে লগইন করে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন।

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD