Logo

এইচএসসি পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফলাফলে পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৫:৩৬
এইচএসসি পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফলাফলে পরিবর্তন
ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলাফলে পরিবর্তন এসেছে। এসব পরিবর্তনের মধ্যে নতুন করে কতজন শিক্ষার্থী অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন এবং কতজন জিপিএ-৫ অর্জন করেছেন, তা বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফলে জানা যাচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।

চলতি বছরই প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছে। এর ফলে শুধু নম্বর যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা।

এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। সে সময় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

মূল ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। তাদের আবেদনের ভিত্তিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আওতায় আসে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হয় ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সেখানে আবেদনের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭০০টি।

বিজ্ঞাপন

এ ছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি এবং ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

অন্যদিকে বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকেও সংশোধিত ফল জানতে পারছেন। এ ছাড়া আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD