Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নারীদের ফ্রিল্যান্সিং শেখাতে চালু হলো নতুন কর্মসূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ২১:৩৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নারীদের ফ্রিল্যান্সিং শেখাতে চালু হলো নতুন কর্মসূচি
ছবি: সংগৃহীত

নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘SheSkills’ নামে নতুন কর্মসূচি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পাবেন নারীরা। এর মাধ্যমে প্রচলিত চাকরির পাশাপাশি অনলাইন ও আন্তর্জাতিক শ্রমবাজারেও কাজের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস ফর এ গ্লোবাল ফিউচার’ প্রতিপাদ্যে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা গেলে তারা নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। একই সঙ্গে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘SheSkills কর্মসূচির মাধ্যমে নারীরা ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এ ধরনের উদ্যোগ নারীদের প্রচলিত কর্মক্ষেত্রের পাশাপাশি অনলাইন ও বৈশ্বিক শ্রমবাজারেও কাজ করার সুযোগ তৈরি করবে।’

অধ্যাপক আমানুল্লাহ বলেন, প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারীদের জন্য দক্ষতা অর্জন ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে তারা নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন।

বিজ্ঞাপন

নারীদের এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের জন্য দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিজেদের সক্ষমতা বিকাশের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন, উপায়ের মানবসম্পদ বিভাগের প্রধান আলেয়া ফেরদৌসী এবং এডফিনিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফি চৌধুরী।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD