Logo

জুলাইয়ের শেষ সপ্তাহে এসএসসির ফল

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ২০:৪৩
জুলাইয়ের শেষ সপ্তাহে এসএসসির ফল
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষকদের খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে।

বিজ্ঞাপন

২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল আগামী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

বৃহস্পতিবার (২২ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “এসএসসি পরীক্ষকদের খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রী সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।”

বিজ্ঞাপন

এর আগে গেল ৩০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধিনে এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD