Logo

ড্যাফোডিল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
৬ নভেম্বর, ২০২৩, ২২:২৩
ড্যাফোডিল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ
ছবি: সংগৃহীত

রবিবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের পর সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।

জানা যায়, ক্যাম্পাস-সংলগ্ন চানগাঁও এলাকার বাসিন্দাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত শুধু আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD