Logo

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৪, ০৮:২৬
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেওয়া হবে। শীতের তীব্রতা বিবেচনা করে প্রাথমিকের বিভাগীয় উপ-পরিচালকরা (ডিডি) ওই জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিতে পারবেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন সই করা আদেশে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলমান আছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে।

বিজ্ঞাপন

এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযাসারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, বিভাগীয় উপ-পরিচালকরা ওইসব জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দিতে পারবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD