Logo

সরকারি কলেজে শিক্ষকদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৯:৩৬
সরকারি কলেজে শিক্ষকদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ছবি: সংগৃহীত

সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম স্থগিত থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানা গেছে, দেশের সরকারি কলেজ ও মাদরাসাগুলোতে বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের বদলি ও পদায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে।

বদলি ও পদায়নকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, বদলির সুযোগ করে দেওয়ার নামে এই চক্র বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে অগ্রগতি দেখা যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD