Logo

পবিত্র রমজানে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি মাদ্রাসা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৫৮
পবিত্র রমজানে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি মাদ্রাসা
ছবি: সংগৃহীত

২০২৪ সালে দেশের তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি সব মাদরাসায় ৭১ দিন ছুটি থাকবে।

বিজ্ঞাপন

পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক-নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও কলেজে খোলা থাকলেও  বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি মাদ্রাসা। রোজার জন্য ৭ মার্চ থেকেই দেশের সব মাদরাসা বন্ধ হয়ে যাবে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২০২৪ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জির প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।   এ প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছুটির তালিক ও শিক্ষাপঞ্জি অনুযায়ী- ২০২৪ সালে দেশের তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি সব মাদরাসায় ৭১ দিন ছুটি থাকবে। ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতরসহ কয়েকটি সরকারি ছুটি মিলিয়ে টানা ৩০ দিন (সাপ্তাহিক বন্ধ বাদে) ছুটি থাকবে।

বিজ্ঞাপন

ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে রমজান মাসব্যাপী মাদরাসা বন্ধ রাখা হলেও তাতে সংশোধনী আসছে কি না, এ বিষয়ে জানতে চাইলে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন খান গণমাধ্যমকে বলেন, “এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়েছে বলে জানতে পারিনি। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি স্পষ্ট করা হবে।’

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD