Logo

একাদশের ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৪, ২১:৪০
একাদশের ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
ছবি: সংগৃহীত

একাদশের ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ তাদের নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে

বিজ্ঞাপন

একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে ফল প্রকাশ করা হবে আজ।  রবিবার (২৩ জুন) রাত ৮টায় প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

শুক্রবার  (২১ জুন)  ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং একাদশে ভর্তি আবেদনের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১৩ জুন। বাছাই প্রক্রিয়া শেষে ১০ দিন পর ফল প্রকাশ করা হচ্ছে। ভর্তি নীতিমালার সময়সূচি মেনে সব কার্যক্রম যথাসময়ে শেষ করা হবে।

বিজ্ঞাপন

ভর্তি নীতিমালা অনুসারে, একাদশের ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ তাদের নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। এর ফল উন্মুক্ত করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD