কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

সারাদেশে একযোগে চলছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
বিজ্ঞাপন
সারাদেশে একযোগে চলছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আবার নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় এবার বাড়তি নজর দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মানায়। পরীক্ষাকেন্দ্র গুলোতে প্রবেশের সময় পরীক্ষার্থী কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্টদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনাও রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এই বছরের এইচএসসি পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
বিজ্ঞাপন
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন ১০ লাখ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী। এছাড়া আলিম পরীক্ষার্থী প্রায় ৮৬ হাজার এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ ৯ হাজার। এ বছর দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসব পরীক্ষা।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে সকাল ১০টা ৪০ মিনিটে ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এরপর সরকারি বাংলা কলেজ কেন্দ্রও পরিদর্শন করবেন তিনি।
এবার প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
বিজ্ঞাপন
এসডি/








