Logo

সেই ভাইরাল মেয়েটি কাল বসছে এইচএসসি পরীক্ষায়

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৫, ০৬:৫৯
85Shares
সেই ভাইরাল মেয়েটি কাল বসছে এইচএসসি পরীক্ষায়
ছবি: সংগৃহীত

হঠাৎ মায়ের অসুস্থতার কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা।

বিজ্ঞাপন

দেশজুড়ে চলেছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। হঠাৎ মায়ের অসুস্থতার কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা। পরে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে অনেক কাকুতি-িমিনতি করলেও তাকে আর ভিতরে প্রবেশ করতে পারেনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

তবে সব পরিস্থিতি সামলে রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। মায়ের পাশে দাঁড়িয়ে পরীক্ষা মিস করা আনিসা এখন বাকি পরীক্ষাগুলো দিতে প্রস্তুত।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) আনিসা জানান, বাংলা দ্বিতীয়পত্রের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং রবিবার যথাসময়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেবেন। একই কথা জানিয়েছেন তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা এবং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

আনিসার মা বলেন, আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে আগামীকাল (রবিবার) পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তিনি সেদিন রাত ৮টার দিকে বাসায় ফিরেছেন।

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তিনি গিয়ে খোঁজখবর নেন। তখন আনিসার মা ঘুমিয়েছিলেন, তাই তাকে বিরক্ত করা হয়নি। পরে আনিসার সঙ্গেই আমাদের কথা হয়েছে। সে জানিয়েছে, কালকের পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে।

বিজ্ঞাপন

উক্ত ঘটনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কোনো যোগাযোগ হয়েছিল কি না জানতে চাইলে অধ্যক্ষ বলেন, আমার ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গত (২৬ জুন) থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সেদিন অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। এ ছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন শিক্ষার্থী। 

বিজ্ঞাপন

বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD