Logo

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা 

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৫, ২৪:৪৪
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা 
ছবি: সংগৃহীত

দেশব্যাপী সব ধরণের স্কুল ও কলেজেকে নতুন নির্দেশনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বিজ্ঞাপন

দেশব্যাপী সব ধরণের স্কুল ও কলেজেকে নতুন নির্দেশনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে  এবং এটিকে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি জাতীয় দিবসের তালিকার ‘ক’ শ্রেণির অন্তর্ভুক্ত করেছে।

চিঠিতে আরও বলা হয়, এছাড়া সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই শহীদ দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১নং পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD