Logo

১৩৪ প্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি এসএসসি ও সমমান পরীক্ষায়

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৫, ০১:৫৬
79Shares
১৩৪ প্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি এসএসসি ও সমমান পরীক্ষায়
ছবি: সংগৃহীত

১৩৪ প্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি এসএসসি ও সমমান পরীক্ষায়

বিজ্ঞাপন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে, সারাদেশে ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যাটি ছিল ৫১টি। অর্থাৎ, এক বছরে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৮৩টি।

বাংলাদেশের ১১টি শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড—একযোগে এ ফল প্রকাশ করে।

বিজ্ঞাপন

চলতি বছর মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে।

বিজ্ঞাপন

এ বছর পরীক্ষায় অংশ নেয় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। চলতি বছরের ফলাফল তৈরি করা হয়েছে 'বাস্তব মূল্যায়ন' নীতির ভিত্তিতে।

অন্যদিকে, এ বছর শতভাগ পাস করেছে ৯৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২,৯৬৮টি।

বিজ্ঞাপন

ফলাফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির ফলাফল বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বাস্তব মূল্যায়নের ভিত্তিতে ফল তৈরি করায় এবার ফলাফলে একটি সুষ্পষ্ট চিত্র উঠে এসেছে। যেসব প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি, সেগুলো চিহ্নিত করে দ্রুত একাডেমিক উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে।”

শিক্ষা বিশ্লেষকরা বলছেন, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়াটা দেশের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তোলে। তারা বলছেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষক সংকট, দুর্বল পাঠদান ও মনিটরিংয়ের অভাব থাকতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD