Logo

আগামীকালের মধ্যেই সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০২:২৪
আগামীকালের মধ্যেই সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক
ছবি: সংগৃহীত

আগামীকালের মধ্যেই সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক

বিজ্ঞাপন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ৪১ হাজারের বেশি প্রার্থীকে সুপারিশ করার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এখন শুধু শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের অনুমোদনের অপেক্ষা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অনুমোদন পেলে সোমবার (১৮ আগস্ট) অথবা মঙ্গলবার (১৯ আগস্ট) নিয়োগের সুপারিশ প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করতে মন্ত্রণালয়ে আবেদন করেছে এনটিআরসিএ। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম রবিবার আবেদন নিয়ে মন্ত্রণালয়ে যান। এরই মধ্যে শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান আবেদনে অনুমোদন দিয়েছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, সোমবার (১৮ আগস্ট) শিক্ষা উপদেষ্টার দফতরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল উঠবে। উপদেষ্টার অনুমোদন পেলে সোমবার সুপারিশ করা হতে পারে। তবে অনুমোদন পেতে বিলম্ব হলে সুপারিশ এক দিন পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে মঙ্গলবার সুপারিশ করা হবে। 

বিজ্ঞাপন

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে। সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে।

বিজ্ঞাপন

গত ১৬ জুন এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় ২২ জুন, যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

 

বিজ্ঞাপন

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

এরমধ্যে স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি। কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD