Logo

এইচএসসি ফলাফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০
এইচএসসি ফলাফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়ন শেষ হলে ফল প্রকাশের দিন নির্ধারণ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে জানান, বর্তমানে উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে। এ কাজ শেষ করে পরবর্তী ধাপে ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এবার শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। আগে যেখানে ১৫ দিন সময় পাওয়া যেত, এবার অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত সময় পাচ্ছেন শিক্ষকরা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অক্টোবরের মাঝামাঝি, অর্থাৎ পরীক্ষার প্রায় ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। পরীক্ষাগুলো সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD