Logo

আজ থেকে শুরু একাদশ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১৪:০৫
আজ থেকে শুরু একাদশ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন
ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আজ রবিবার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞাপন

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের https://www.xiclassadmission.gov.bd ঠিকানায় গিয়ে কলেজ লগইন প্যানেলে (ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) লগইন করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে প্রেরণ করতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে- নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে পরবর্তীতে কোনো জটিলতার দায় শিক্ষা বোর্ড নেবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে দেশের সব কলেজ, মাদ্রাসা ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD