মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক মাহমুদ সোহেল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক (ডিজি) পদে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেলকে। পূর্ণকালীন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব তানিয়া ফেরদৌস।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমানে মাউশির পরিচালক (মাধ্যমিক) হিসেবে কর্মরত অধ্যাপক সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি রুলস (ভলিউম-১) এর বিধি ৬৬ অনুযায়ী মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাকে এ পদের আর্থিক ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে তিনি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মাউশির মাধ্যমিক শাখার পরিচালক হিসেবে তার দায়িত্ব অব্যাহত রয়েছে।
অধ্যাপক সোহেলের প্রশাসনিক অভিজ্ঞতা দীর্ঘদিনের। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিজ্ঞাপন
শিক্ষা প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার ওপর অর্পিত নতুন দায়িত্বের মাধ্যমে মাউশির চলমান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।








