Logo

এমপিও তালিকায় যুক্ত হচ্ছেন আরও ৩৭৩৬ শিক্ষক-কর্মচারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৩:০০
এমপিও তালিকায় যুক্ত হচ্ছেন আরও ৩৭৩৬ শিক্ষক-কর্মচারী
ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত সাড়ে তিন হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সভা সূত্রে জানা গেছে, তিন হাজার ৭৩৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে স্কুলের দুই হাজার ৮২১ জন এবং কলেজের ৯১৫ জন শিক্ষক রয়েছেন।

স্কুল পর্যায়ের ২ হাজার ৮২১ জনের মধ্যে অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী ঢাকা অঞ্চলে ৩৬৭ জন, খুলনায় ৩৯৯ জন, বরিশালে ২৮২ জন, চট্টগ্রামে ২৯৭ জন, কুমিল্লায় ২৪০ জন, ময়মনসিংহে ২৮০ জন, রংপুর অঞ্চলে সর্বোচ্চ ১ হাজার ৩৮৩ জন, সিলেটে ১১০ জন এবং রাজশাহীতে ৪৬৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া, কলেজের ৯১৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকা অঞ্চলের ৯১, খুলনার ১৫১, বরিশাল অঞ্চলের ৬৮, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৭২, ময়মনসিংহের ৬৮, রংপুরের ২২৯, সিলেটের ৩১ এবং রাজশাহীর ১৬৯ জন শিক্ষক রয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD