Logo

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জুন, ২০২৬, ১৫:৪৯
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২০ জুলাই ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

এদিকে, ফল প্রকাশ ঘিরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD