Logo

চিকিৎসা অনুদান পাবেন দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা, আবেদন করবেন যেভাবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই, ২০২৬, ১৫:২৪
চিকিৎসা অনুদান পাবেন দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা, আবেদন করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দেশের ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদান পেতে আগ্রহী চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আগামী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যেভাবে আবেদন করবেন

বিজ্ঞাপন

চিকিৎসা অনুদান পেতে শিক্ষার্থীকে এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে।

চিকিৎসা অনুদানের প্রাপ্তির সময়সীমা

* আবেদনের প্রাপ্তির ৩-৪ মাস পর অর্থ পাঠানো হয়।

বিজ্ঞাপন

* শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের প্রধান শর্ত

বিজ্ঞাপন

অনুদানের জন্য আবেদন করতে হলে দুর্ঘটনা এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়কাল অবশ্যই চলতি অর্থবছরের মধ্যে অথবা সর্বোচ্চ এক বছরের ব্যবধানে হতে হবে। একজন শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য মাত্র একবার আবেদন করতে পারবেন। দুর্ঘটনাজনিত কারণ ছাড়া অন্য কোনো কারণে করা আবেদন গ্রহণযোগ্য হবে না।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ৫-এর মধ্যে কমপক্ষে ৩. ৫০ এবং স্নাতক পর্যায়ে ৪-এর মধ্যে ন্যূনতম ৩.০০ ফলাফলের প্রমাণপত্র অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পারিবারিক আয়: সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানরা অফিস প্রধানের প্রত্যয়নপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন।

চিকিৎসা সনদ: দুর্ঘটনার প্রমাণস্বরূপ জেলা পর্যায়ের সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক ‘গুরুতর আহত’ মর্মে প্রত্যয়নকৃত চিকিৎসা সনদের স্পষ্ট কপি আপলোড করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

বিজ্ঞাপন

অনলাইনে আবেদনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর এক কপি ছবি, স্বাক্ষর এবং অনলাইন ব্যাংক হিসাবের সঠিক তথ্য আপলোড করতে হবে। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি ডাকযোগে বা সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।

ব্যাংক হিসাব সংক্রান্ত নির্দেশনা

অনুদানের অর্থ গ্রহণের জন্য শিক্ষার্থী অথবা তার মা-বাবার নামে থাকা সচল অনলাইন ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ নম্বর এবং সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে। ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতার অনুলিপি অথবা ব্যাংক হিসাবের বিবরণী আপলোড করা বাধ্যতামূলক। মা-বাবা না থাকলে বৈধ অভিভাবকের ব্যাংক হিসাব গ্রহণযোগ্য হবে।

বিজ্ঞাপন

ট্রাস্ট জানিয়েছে, ভুল বা অসম্পূর্ণ ব্যাংক হিসাব নম্বর দেওয়ার কারণে অনুদানের অর্থ ফেরত গেলে তা পুনরায় পাঠানো হবে না। তাই আবেদনকারীদের তথ্য দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় তার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম খুঁজে না পেলে, প্রতিষ্ঠান প্রধানকে নিজস্ব প্যাডে ইআইআইএন নম্বরসহ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে। এই আবেদন ডাকযোগে অথবা ad.stipend@pmeat.gov.bd ই-মেইলে পাঠানো যাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD