সেনাপ্রধান উদ্বোধন করলেন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে নতুন এ শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী ও নৈতিকভাবে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আরও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে দেশের সাতটি স্থানে নতুন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন সেনাপ্রধান। এসব প্রতিষ্ঠান বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নৈতিকতা, নেতৃত্ব এবং আধুনিক জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
নতুন এ উদ্যোগকে দেশের শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করে আয়োজকরা জানান, ভবিষ্যতে ধাপে ধাপে আরও অঞ্চলে এ ধরনের প্রতিষ্ঠান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।








