জিপিএ-৫ পেয়েও প্রথম ধাপে কলেজ পায়নি ২২০৫ শিক্ষার্থী

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে জিপিএ-৫ পেয়েও কোনো কলেজে আসন পায়নি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত প্রথম ধাপের ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিভাগে সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের একটি অংশও প্রথম ধাপে কলেজে আসন পায়নি।
বিজ্ঞাপন
চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। তাদের পছন্দের কলেজগুলোতে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী আসন বরাদ্দ পেয়েছে। আসন পায়নি ১৪ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ২ হাজার ২০৫ জন।
বোর্ডভিত্তিক হিসাবে, ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৪ লাখ ৭২ হাজার ২৪৮টি আসন ছিল। এ বোর্ডে ৩ লাখ ১২ হাজার ৪১ জন আবেদনকারীর মধ্যে ২ লাখ ৭৩ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী আসন পেয়েছেন।
চট্টগ্রাম বোর্ডে আবেদন করেছে ৮৬ হাজার ২৪০ জন। তাদের মধ্যে ৮০ হাজার ২৯০ জন শিক্ষার্থী আসন পেয়েছে। রাজশাহী বোর্ডে ১ লাখ ২৭ হাজার ১৩ জন আবেদনকারীর মধ্যে ১ লাখ ১১ হাজার ১৯১ জনকে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিভাগভেদেও আবেদনকারী ও আসন পাওয়ার সংখ্যায় পার্থক্য রয়েছে। মানবিক বিভাগে ৯ লাখ ৯৪ হাজার ৬৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫ লাখ ৮৭ হাজার ৪৫০ জন। তাদের মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৭৭১ জন আসন পেয়েছে।
বিজ্ঞান বিভাগে ৬ লাখ ২৬ হাজার ২৭১টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৩৯ হাজার ৬২৫ জন। এ বিভাগে ২ লাখ ২১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীকে আসন দেওয়া হয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ লাখ ৪৭ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ৬৭ হাজার ৫২ জন। তাদের মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী আসন পেয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া হোম সায়েন্স, মিউজিক, ইসলামিক স্টাডিজ ও মাদ্রাসা বোর্ডের বিভিন্ন গ্রুপেও নির্ধারিত নিয়ম এবং শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
বিজ্ঞাপন
পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।








