কারিগরি শিক্ষায় উপবৃত্তি সুবিধায় যুক্ত হলো নতুন ৫৯ প্রতিষ্ঠান

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন নতুন ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি উপবৃত্তি ও শিক্ষা উপকরণ কেনার সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেল থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদেশ অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকে সরকারি উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ কেনার সহায়তা পাবেন। নতুন অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সফটওয়্যারে প্রোফাইল তৈরি ও লগইনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ই-মেইলে পাঠানো হবে।
এ ছাড়া আগে উপবৃত্তি কার্যক্রমের আওতায় থাকা আটটি প্রতিষ্ঠানকে তাদের পুরোনো ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করে দ্রুত কার্যক্রম শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে ভোলার ব্যাংকেরহাট কো-অপারেটিভ (ডিগ্রি) কলেজকে কারিগরি কোডসংক্রান্ত জটিলতার কারণে আপাতত উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়নি। কলেজটিকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পৃথক কারিগরি কোড সংগ্রহ করে অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে। কোড পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে উপবৃত্তি কার্যক্রমে যুক্ত করা হবে।








