নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাব অবরোধ শিক্ষার্থীদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা হাতে লাল কার্ড নিয়ে সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছে। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না।
তাঁদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব থাকা উচিত নয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিক্ষোভকারীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আটকে আছে এবং একাডেমিক মাইগ্রেশনসহ শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে তারা সংকটে রয়েছেন। এসব সমস্যার দ্রুত সমাধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালুর দাবি জানান তারা।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহাল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে দ্রুত স্কুলিং মডেলে রূপান্তর, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা এবং সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে দ্রুত প্রশাসনিক ভবন চালু করা।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের বিষয় জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অধ্যাপক মো. লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ছিলেন এবং সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে এর আগে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচিও ঘোষণা করেন। এরপর রবিবার সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।








