Logo

হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সহপাঠী ও হল সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুরাদ। পরিস্থিতি বুঝতে পেরে হলের বন্ধু ও বড় ভাইয়েরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহীদুল্লাহ্ হল মাঠে মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা গেছে। আমরা এখন তার জানাজার জন্য দাঁড়িয়েছি।’

স্নাতক শেষ করার আগেই মুরাদের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদুল্লাহ্ হলে শোকের পরিবেশ নেমে এসেছে। সহপাঠী ও হলের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD