Logo

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদনে সুযোগ পাবেন যারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫৬
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদনে সুযোগ পাবেন যারা
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হচ্ছে রবিবার (২৭ সেপ্টেম্বর)। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। এ ধাপে তিন শ্রেণির শিক্ষার্থী নতুন করে আবেদন বা কলেজ নির্বাচন করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ভর্তি-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনকারীদের শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে। আসনসংখ্যা বিবেচনা করে শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজে নির্বাচিত হয়নি, তাদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। এসব শিক্ষার্থী ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা এডিট সম্পন্ন করতে পারবেন।

যারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন

বিজ্ঞাপন

১. যারা আগে আবেদন করেননি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি।

২. যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেননি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি।

৩. যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু ভুল কোটা নির্বাচন করায় কলেজে ভর্তি হতে পারেননি।

বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের নিজেদের কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এদিকে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD