Logo

বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০৭
বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা
ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষকদের সম্মাননা দেওয়ার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে দিবসটি উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানাতে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারের পরিকল্পনা ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকতার ক্ষেত্রে অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের বিভিন্ন পর্যায়ের ১০০ জন গুণী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD