Logo

রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন, যেভাবে করবেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭
রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন, যেভাবে করবেন
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। প্রথম ধাপে আবেদন করতে না পারা, পছন্দের কোনো কলেজে সুযোগ না পাওয়া কিংবা নির্বাচিত হয়েও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়।

যাঁরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন

প্রথম ধাপে মনোনীত হয়েও নিশ্চায়ন করতে না পারা, ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হওয়া এবং ভুল কোটা নির্বাচনের কারণে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আবেদনকারীদের একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত সমন্বিত ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন।

বিজ্ঞাপন

আবেদন ফি নিয়ে যা জানা জরুরি

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তারা ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম পুনর্নির্ধারণ বা সংশোধন করতে পারবেন।

তবে যারা নতুন করে আবেদন করছেন, তাদের প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

পরবর্তী সময়সূচি

দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: ১ অক্টোবর, রাত ৮টা

নিশ্চায়নের সময়: ১ থেকে ৩ অক্টোবর, রাত ৮টা পর্যন্ত

বিজ্ঞাপন

দ্বিতীয় মাইগ্রেশনের ফল: ৪ অক্টোবর, রাত ৮টা

চূড়ান্ত ভর্তি: ৫ থেকে ৭ অক্টোবর

সমন্বয় কমিটি জানিয়েছে, ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে নির্ধারিত নিশ্চায়ন ফি পরিশোধ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন ও নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

বিজ্ঞাপন

এ ছাড়া আবেদন করার সময় কোটাসংক্রান্ত তথ্য যথাযথভাবে যাচাই করে সঠিক তথ্য দিয়ে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD