Logo

প্রখ্যাত ইতালিয়ান অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
প্রখ্যাত ইতালিয়ান অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই
ছবি: সংগৃহীত

‘কুইন অব ইতালিয়ান সিনেমা’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার (২ ফেব্রুয়ারি) এই খবর জানান...

বিজ্ঞাপন

‘কুইন অব ইতালিয়ান সিনেমা’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার (২ ফেব্রুয়ারি) এই খবর জানান মনিকার স্বামী রবার্তো রুসো। খবর সিএনএ ‘র।

মিকালেঞ্জেলো আন্তোনিয়োনি পরিচালিত একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন মনিকা। যার মধ্যে ১৯৬০ সালে মুক্তি প্রাপ্ত ‘লা আভেন্তুরা’ (দি অ্যাডভেঞ্চার) অন্যতম। এই সিনেমা রাতারাতি সাফল্য এনে দিয়েছিল মনিকাকে। ভিত্তি পাঁচবার ইতালিয়ান চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হন, ভেনিস উত্সবে জেতেন গোল্ডেন লায়ন।

বিজ্ঞাপন

মনিকার জন্ম ১৯৩১ সালের নভেম্বরে ইতালির রোমে। ছোটবেলা থেকেই পারফর্মিং আর্টে ছিলেন দক্ষ তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কম বয়সেই আকৃষ্ট হন থিয়েটারে। 

বিজ্ঞাপন

রোমের ন্যাশনাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে পড়াশোনা করেন মনিকা। সেখান থেকেই আন্তোনিয়োনির নজরে পড়েন তিনি। এরপর এই নির্মাতার ‘লা নত্তে’, ‘দি এক্লিপ্স’র মতো আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করেন মনিকা। 

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD