Logo

ছাড়পত্র পেল শুভর ‘ব্ল্যাক ওয়ার’

profile picture
জনবাণী ডেস্ক
৬ জানুয়ারি, ২০২৩, ১২:৩৫
ছাড়পত্র পেল শুভর ‘ব্ল্যাক ওয়ার’
ছবি: সংগৃহীত

‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মত, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা।

বিজ্ঞাপন

বিনা কর্তনে ছাড়পত্র পেল বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন সিনেমা ' মিশন এক্সট্রিম-২ : ব্ল্যাক ওয়ার'। শুভ অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ১৩ জানুয়ারি।

রবিবার (১ জানুয়ারি) সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়, মঙ্গলবার (৪ জানুয়ারি) বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়,

বিজ্ঞাপন

সিনেমাটি প্রসঙ্গে কাহিনিকার, পরিচালক ও প্রযোজক গণমাধ্যমকে, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মত, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকবৃন্দের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে। তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

বিজ্ঞাপন

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। চিত্রনায়িকা ববি হকের একটি বিশেষ উপস্থিতি পাওয়া যাবে একটি গানে। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD