Logo

শিল্পী সমিতি থেকে কিছু নিতে আসিনি, দিতে এসেছি : নিপুণ

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২২
শিল্পী সমিতি থেকে কিছু নিতে আসিনি, দিতে এসেছি : নিপুণ
ছবি: সংগৃহীত

দেশে হিন্দি সিনেমা মুক্তি পেলে আমাদের শিল্পীরা ক্ষতির সম্মুখীন হবেন কি না

বিজ্ঞাপন

বাংলাদেশে বলিউডের 'পাঠান' মুক্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে হিন্দি সিনেমা আমদানি নিয়ে সরব হয়েছে উহেছে ঢালি পাড়া। এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে বক্তব্য। 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে বলিউডের সিনেমা আমদানি বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।  

বিজ্ঞাপন

 সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার বলেন, দেশে হিন্দি সিনেমা মুক্তি পেলে আমাদের শিল্পীরা ক্ষতির সম্মুখীন হবেন কি না, আমাদের হলগুলো চাঙা হবে কি না- এসব নিয়েই আলোচনা হয়েছে। বাংলাদেশের সব হল মালিক ও প্রদর্শক সমিতি হিন্দি সিনেমা আমদানি করতে চাচ্ছেন। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে কিছু শর্ত দিয়ে একটা লিখিত বক্তব্য উপস্থাপন করব, যা এখনই প্রকাশ করতে চাচ্ছি না।

বিজ্ঞাপন

এর আগে ‘বলিউডের সিনেমা মুক্তিতে আপত্তি নেই, তবে লাভের ১০ শতাংশ শিল্পী সমিতির জন্য দিতে হবে’ সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া নিপুণের এই মন্তব্যে অনেকেই আপত্তি তুলেছেন।  

এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, 'আমি এতো বড় প্ল্যাটফর্ম খুলে দিলে আমাদের তো কম্পিটিশন করে টিকে থাকতে হবে। এজন্য আমার কিছু টাকা-পয়সা লাগবে। পাশাপাশি ঢাল তলোয়ার লাগবে। তাই আমার এই রকম চাওয়া ছিল। আমার মনে হয়েছে, আমি ঠিক আছি। হল মালিকরাও বলেছেন, আমি যেটা চেয়েছি সেটা যৌক্তিক।'

বিজ্ঞাপন

এদিকে, ঢালিউডের হিরো জায়েদ খান নিপুণের এই ১০ শতাংশ চাওয়াকে চাঁদাবাজি বলে আখ্যা দিয়েছেন। তবে তা মানতে নারাজ নিপুণ।

বিজ্ঞাপন

তার ভাষ্যমতে, এই টাকা যদি আমি আমার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে রাখতাম তাহলে চাঁদাবাজি হতো। কিন্তু টাকা তো আসবে শিল্পী সমিতির অ্যাকাউন্টে।

নিপুণ আরও বলেন, সাধারণ সম্পাদক হিসেবে ইতোমধ্যে আমি পিকনিক ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। এসব অনুষ্ঠান করা থেকে সবাই প্রমাণ পেয়েছেন, আমি এখানে কিছু নিতে আসিনি, দিতে এসেছি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD