Logo

আবারও মুক্তি পাচ্ছে সালমান-শাবনূরের প্রথম সিনেমা

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৬
আবারও মুক্তি পাচ্ছে সালমান-শাবনূরের প্রথম সিনেমা
ছবি: সংগৃহীত

মুক্তি পায় সালমান ও শাবনূর অভিনীত প্রথম ছবি “তুমি আমার” আমার জীবনের সম্ভবত সবচেয়ে স্মৃতি বিজড়িত এবং উল্লেখযোগ্য ছবি এটি

বিজ্ঞাপন

ফের ২৯ বছর পর সিনেমা হলে মুক্তি পাচ্ছে প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত জুটির প্রথম চলচ্চিত্র ‘তুমি আমার’। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এ খবর জানান সিনেমার কাহিনিকার আবদুল্লাহ জহির বাবু। 

বিজ্ঞাপন

আগামী ১০ ফেব্রুয়ারি বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

‘তুমি আমার’ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৪ সালের কোরবানির ঈদে। সিনেমার পাশাপাশি এর প্রতিটি গানই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায়। প্রয়াত জহিরুল হকের পরিচালনায় এর গল্প ও সংলাপ লিখেছেন তারই ছেলে আবদুল্লাহ জহির বাবু।

চিত্রনাট্যকার বলেন, ‘আমার বাবা, মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপ সম্বলিত প্রথম ছবি ‘তুমি আমার’ আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। আমার বাবার ইন্তেকালের পর মরহুম তমিজ উদ্দীন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করে। পরে আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় সালমান ও শাবনূর অভিনীত প্রথম ছবি “তুমি আমার”। আমার জীবনের সম্ভবত সবচেয়ে স্মৃতি বিজড়িত এবং উল্লেখযোগ্য ছবি এটি।’

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD