Logo

স্লিম হওয়ার রহস্য কী, প্রশ্ন শুনে ক্ষুব্ধ পরীমণি!

profile picture
বিনোদন প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১৩:২৪
স্লিম হওয়ার রহস্য কী, প্রশ্ন শুনে ক্ষুব্ধ পরীমণি!
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণিকে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। সম্প্রতি অনেকেই লক্ষ্য করছেন, আগের তুলনায় তার শারীরিক গড়নে বেশ পরিবর্তন এসেছে। অনেকের মতে, তিনি আগের চেয়ে অনেকটাই স্লিম হয়েছেন।

বিজ্ঞাপন

ফলে নতুন এই লুকে তাকে আরও আকর্ষণীয় মনে হচ্ছে বলে মন্তব্য করছেন ভক্তরা। এ কারণে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে—কীভাবে নিজের মধ্যে এমন পরিবর্তন আনলেন এই জনপ্রিয় নায়িকা।

সাধারণত চলচ্চিত্র তারকাদের শরীরের গঠন পরিবর্তন বা স্লিম হয়ে যাওয়াকে অস্বাভাবিক কিছু মনে করা হয় না। এ ধরনের পরিবর্তনের পেছনে কঠোর পরিশ্রম, ডায়েট ও নিয়মিত জীবনযাপন থাকে বলে ধারণা করেন অনেকেই। তবে পরীমণির ভক্তদের মধ্যে তার এই পরিবর্তনের রহস্য নিয়ে কৌতূহল এখনো রয়ে গেছে।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নেন পরীমণি। রামাদান ফেস্ট নামের সেই ইভেন্টে নায়িকাকে দেখা যায় নতুন রূপে। পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা। সঙ্গে ছিল ছেলে পূণ্যও। বোরকাতেও এদিন পরীমণিকে লাগে নজরকাড়া।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়—তিনি যে আগের তুলনায় স্লিম হয়েছেন, এর রহস্য কী? প্রশ্নটি শোনামাত্রই তিনি দ্রুত মাইক হাতে নিয়ে প্রতিক্রিয়া জানান। তার কণ্ঠে তখন স্পষ্ট বিরক্তি ধরা পড়ে। তিনি বলেন, “স্টুপিড কোয়েশ্চন।” অর্থাৎ, এটি একটি বোকামির প্রশ্ন। এরপর কিছু সময় নীরব থাকেন তিনি।

অনুষ্ঠানে পরীমণি বলেন, যে আমার সৌন্দর্যের প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ। কিন্তু এই যে শারীরিক গঠন, চিকন হচ্ছি বা মোটা হচ্ছি- আমার মনে হয় এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিৎ। মানুষ সব ভাবেই সুন্দর। সে মোটা হোক, কালো হোক- যেকোনো গায়ের রং, যেকোনো শারীরিক গঠন- আমরা আর এই বিষয়গুলো না তুলি।

বিজ্ঞাপন

এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় পরীমণি জানিয়েছিলেন, শুক্রবার (৬ মার্চ) আমি থাকছি গুলশান শুটিং ক্লাবে। দেখা হচ্ছে।

এদিকে জানা গেছে, আসন্ন ঈদে মুক্তির সম্ভাব্য সিনেমার তালিকায় রয়েছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় আবারও দেখা যেতে পারে জনপ্রিয় এই নায়িকাকে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD