Logo

নারী দিবসে নুসরাত ফারিয়ার প্রশ্ন: আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্যই জন্মেছি?

profile picture
বিনোদন ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৯:২২
নারী দিবসে নুসরাত ফারিয়ার প্রশ্ন: আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্যই জন্মেছি?
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাহসী ও প্রতিবাদী বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নারীর পোশাক, সিদ্ধান্ত এবং জীবনযাপনের প্রতিটি পদক্ষেপে সমাজের জবাবদিহি চাওয়ার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

ফারিয়া তার পোস্টে লিখেন, ‘একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল, কেন এমন সিদ্ধান্ত নিল তার প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার এই অভ্যাস থেকেও বের হয়ে আসি।’

সমাজের এই ক্রমাগত নজরদারি নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্যই জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি কি করতেই হবে?’

বিজ্ঞাপন

নিজের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারের কথা মনে করিয়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ তো, স্বপ্ন আছে, মতামত আছে, স্বাধীনতা আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে।’

সবশেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ কোনো আড়ম্বর বা আনুষ্ঠানিকতার চেয়ে নারীদের ব্যক্তিগত পরিসর ও স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ফারিয়ার ভাষায়, নারীদের শুধু শান্তিতে নিজেদের মতো করে থাকতে দেওয়া হলেই সেটাই হবে নারী দিবসের সবচেয়ে বড় সম্মান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD