Logo

স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তির দাবি আরশ খানের

profile picture
বিনোদন ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৫:০২
স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তির দাবি আরশ খানের
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উদ্বেগজনক ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, স্টার হোটেলের কয়েকজন কর্মচারী একজন ভোক্তাকে চেয়ার, প্লেট ও কাঁচের গ্লাস দিয়ে আক্রমণ করছে।

বিজ্ঞাপন

ভিডিওটি শেয়ার করে আরশ খান লিখেছেন, ভোক্তার কোনো ভুল থাকলে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা যেত। এধরনের সন্ত্রাসী আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও উল্লেখ করেন, স্টার হোটেলের সার্ভিসের মান অনেক সময় ভোক্তাদের জন্য হতাশাজনক হয়। স্টাফদের চোখে-মুখে সব সময় বিরক্তি লেগে থাকে। বড় মানুষ বা বড় অর্ডার না হলে খাবারের রুচি নষ্ট হয়ে যায়।

বিজ্ঞাপন

অভিনেতা আরও বলেন, ‘ভোক্তারা নিজের টাকা দিয়ে খাবার খেতে আসে। স্টার হোটেলের মালিকের বাপের টাকায় খাবারের জন্য আসে না। ভিডিওতে দেখা স্টাফদের যদি পুলিশের কাছে সমর্পণ না করা হয়, তাহলে আমাদের উচিৎ স্টার হোটেল থেকে আর কখনো খাবার না খাওয়া। আর ভোক্তারও যদি দোষ থাকে, প্রমাণসহ তাকে পুলিশের হাতে সমর্পণ করা উচিত।’

ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী এই ঘটনায় হোটেলের কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD