Logo

কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের মরদেহ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৩, ২২:১৭
কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের মরদেহ
ছবি: সংগৃহীত

ফারুকের ইচ্ছানুযায়ী পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে

বিজ্ঞাপন

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সদ্য প্রয়াত সংসদ সদস্য, চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টার পর তার মরদে শহীদ মিনারে নেওয়া হয়। দুপুর একটা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এরপর এফডিসিতে জানাজার পর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে আরেক দফা জানাজার পর দাফনের জন্য মরদেহ নেওয়া হবে গাজীপুরের কালীগঞ্জে।

বিজ্ঞাপন

ফারুকের ইচ্ছানুযায়ী পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

বিজ্ঞাপন

কিংবদন্তি এই অভিনেতার মরদেহ আসার খবরে ১১টার আগেই বহু মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। হাতে ফুল দিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের অপেক্ষায় থাকেন তারা। অ্যাম্বুলেন্সটি আসা মাত্রই সেটিতে ঘিরে ধরেন। পরে মরদেহ নামিয়ে আনা হলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হচ্ছে।

সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইট। মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৪০ মিনিটে মরদেহ দেশে পৌঁছায়। এরপর মরদেহ তার উত্তরার বাসায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

গতকাল সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নায়ক ফারুক। দীর্ঘদিন ধরেই তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আট বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনয়শিল্পী।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD