Logo

নতুন ওয়েব ফিল্মে দীঘি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৩, ২৩:৪৪
নতুন ওয়েব ফিল্মে দীঘি
ছবি: সংগৃহীত

সত্য ঘটনার ছায়া অবলম্বনে একটি ওয়েভ ফিল্ম নির্মাণ করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ।

বিজ্ঞাপন

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নিজের ওজন কমিয়ে বর্তমানে ওজন কমিয়ে নিজেকে পারফেক্ট বডিশেমিংয়ে নিয়ে এসেছেন তিনি। এবার নতুন ওয়েব ফিল্মে দেখা যাবে দীঘিকে।

সত্য ঘটনার ছায়া অবলম্বনে একটি ওয়েভ ফিল্ম নির্মাণ করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। ওয়েভ ফিল্মটির নাম ‘মার্ডার নাইনটিজ’। আসন্ন ঈদে আরটিভিতে প্রচার হবে এটি। এতে পর্দায় দীঘির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা খাইরুল বাশার।

বিজ্ঞাপন

ওয়েভ ফিল্মটি  প্রসঙ্গে দীঘি জানান, “ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজ’র গল্পটি অসাধারণ। এতে একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি আমি। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন। ঘটতে থাকে নানা ঘটনা।”

বিজ্ঞাপন

এর আগে তিনি বলেছিলেন, “নতুনভাবে হাজির হবেন তিনি। অবশেষে তাই করে দেখালেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী।”

বিজ্ঞাপন

৮ মাস আগের এবং সম্প্রতি দুটি ছবি শেয়ার করে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দীঘি লিখেছিলেন, “এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গেল আট মাসে ওজন কমিয়ে ৬১ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছি।”

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, “এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয় ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ অনেক কিছু। এখন সেই আমি একই ব্যক্তি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD