Logo

তিন বছরে ৩ বার মারা গেলেন এই গায়িকা!

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ০২:৪৬
তিন বছরে ৩ বার মারা গেলেন এই গায়িকা!
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পরে পদ্মভূষণ প্রাপ্ত এই সংগীতশিল্পীর

বিজ্ঞাপন

একবার নয় দুবার নয়, এ নিয়ে তিনবার নিজের মৃত্যুর গুজব ছড়ানোতে ভীষণ বিরক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় ভোজপুরি লোকসংগীত গায়িকা সারদা সিনহা।

শনিবার (১৭ জুন) সোশ্যাল মিডিয়ায় হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পরে পদ্মভূষণ প্রাপ্ত এই সংগীতশিল্পীর। পরে সেই গায়িকা নিজে পোস্ট করে জানান, তিনি মারা যাননি, একদমই ঠিক আছেন।

বিজ্ঞাপন

তবে বারবার নিজের এমন মৃত্যুর খবর ছড়িয়ে পরায় বিরক্ত সারদা সিনহা।  এ দিন বিরক্তি প্রকাশ করে ফেসবুকে তিনি লিখলেন, “প্রতিবছর লোকজন আমাকে নিয়ে ভুয়া মৃত্যুর খবর ছড়ায়। প্রতিবছর একই গুজব রটে যে আমি নাকি মারা গেছি। এই সব খবর আমাকে ভীষণ কষ্ট দেয়।”

বিজ্ঞাপন

গেল ২০২০ সাল থেকে এই নিয়ে তৃতীয়বার আমার মৃত্যুর খবর ছড়াল। এখন পর্যন্ত বিহারের সাইবার সেলের অফিসাররা অভিযুক্তকে চিহ্নিত করতে পারেননি।

বিজ্ঞাপন

ফেসবুকে তিনি আরও লেখেন, আমার ছেলে অংশুমান এই খবরের বিষয়ে আমাকে জানায়। ওর কাছ থেকেই শুনলাম আমাকে নিয়ে আবার এরকম মিথ্যা, ভুয়া খবর রটেছে সামাজিকমাধ্যে।

বিজ্ঞাপন

এর আগে  ২০২০ সালের ২৫ আগস্ট একইভাবে ফেসবুকে মৃত্যুর খবর ছড়িয়েছিল সারদা সিনহার। সে সময় জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তখন আসলে একই নামের আরেক ব্যক্তি মারা গিয়েছিলেন।

বিজ্ঞাপন

পরে একই বছর ৫ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো মৃত্যুর গুজব ছড়ায় সারদা সিনহার। এরকম রটনাকারীদের বিরুদ্ধে প্রশাসনের জোর পদক্ষেপ চান এই গায়িকা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD