Logo

শিশুপুত্রকে কোরআন পাঠ করে শোনালেন সানা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ০২:৩১
শিশুপুত্রকে কোরআন পাঠ করে শোনালেন সানা
ছবি: সংগৃহীত

বলিউডের সাবেক নায়িকা সানা খান গত ৫ জুলাই পুত্রসন্তানের মা হয়েছেন। ছেলের নাম দিয়েছেন, ‘তারিক জামাল’। এই অভিনেত্রীর সন্তানের নামের সঙ্গে মিল রয়েছে পাকিস্তানের বিখ্যাত ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিলের। জন্মের পর থেকে কোরান শিক্ষা দিচ্ছেন নায়িকা তার পুত্রসন্তানকে।

বিজ্ঞাপন

সম্প্রতি অভিনেত্রী তার সন্তানের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তার শিশুপুত্র খাটে শুয়ে আছে, অন্যদিকে ফোনে চলছে কোরানের আয়াত। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, প্রথম দিন থেকেই আমার সন্তানকে কোরআনের পাঠ দিচ্ছি। দ্বিতীয় ছবিতে দেখা গেল তারিক ধরে আছে বাবা সাইদের একটি আঙুল।

বিজ্ঞাপন

পাকিস্তানি ধর্মপ্রচারকের নাম ছেলের নাম রাখায় কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে সে সব কথায় কান দিতে নারাজ সানা বলেন, এ নামটি আসলে মানুষের উপর দারুণ প্রভাব ফেলে। তাই আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম বেছে নিয়েছি, যা ধর্মপরায়ণতা, সহনশীলতা এবং সততার প্রতীক।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে মুফতি আনাস সাইদের সঙ্গে বিয়ে হয় তার। সানার স্বামী মৌলবী এবং ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরেই নায়িকাসুলভ চালচলন ও জাঁকজমক ত্যাগ করেন সানা। ঝলমলে পোশাক ছেড়ে ধারণ করেন হিজাব। হয়ে যান এক অচেনা সানা খান।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD