Logo

কার টানে সাত সাগর পাড়ি দিতে চাইছেন মাহি?

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৩, ২৩:০৮
কার টানে সাত সাগর পাড়ি দিতে চাইছেন মাহি?
ছবি: সংগৃহীত

আমি তোমার প্রত্যেকটা স্পেশাল দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে।

বিজ্ঞাপন

চলতি বছরের মার্চ মাসে প্রথম সন্তানের মা হন ঢালিউডের অভিনেত্রী মাহিয়া মাহি। নিজের ছেলের নাম  রেখেছেন মো. মোসাইব আরাশ শামসুদ্দিন ফারিশ সরকার। 

গেল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ৬ মাস পূর্ণ হয়েছে ফারিশের। এদিন ছেলের উদ্দেশে নিজের সামাজিকমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি চিরকুট প্রকাশ করেছেন মা মাহিয়া মাহি। 

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, “বাবা, একদিন যখন তুমি অনেক বড় হবে, তখন তুমি নিশ্চয়ই বুঝবে মা একটা সুখ পাগল পাখি। সুখী হওয়ার জন্য সে আটলান্টিক মহাসাগরও সাঁতরে পাড়ি দিতে পারে। সেদিন তুমি আমাকে বুঝবে তো বাবা? সেদিনও এভাবে আমার হাত ধরবে তো? আজকে তোমার প্রথম মুখে ভাত বাবা, আজকে তোমার স্পেশাল দিন— আমি তোমার প্রত্যেকটা স্পেশাল দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে।”

বিজ্ঞাপন

“এই ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম। প্রতিবছর মেমোরি আসবে বলে। তুমি মায়ের জান একটা। অনেক ভালোবাসি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন তিনি। পরে ২০২৩ সালের ২৮ মার্চ তাদের কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD