Logo

শাকিবের ছবিতে এবার বলিউডের সোনাল চৌহান

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৩, ২১:৫৬
শাকিবের ছবিতে এবার বলিউডের সোনাল চৌহান
ছবি: সংগৃহীত

ছবিটির বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত থাকছেন ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ‘দরদ’ সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা অনন্য মামুন। এতে তার বিপরীতে বলিউডের অনেক নায়িকার নাম শোনা গেলেও অবশেষে ছবিটিতে তার বিপরীতে চূড়ান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যিনি প্রভাস অভিনীত ‘আদি পুরুষ’ ছবিতে ছিলেন।

এই অভিনেত্রী ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটির বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত থাকছেন ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘দরদ’ ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি তামিল তেলেগু মালায়লাম এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে। চলতি অক্টোবরের ২০ তারিখে ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার শুটিং শুরু হবে।

বিজ্ঞাপন

এর আগে  ২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সোনাল। যেখানে তার নায়ক ছিলেন ইমরান হাশমি। অভিনয় ক্যারিয়ারে দেড় ডজনের বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আদিপুরুষ’। এতে প্রভাস ছিলেন তার নায়ক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD