Logo

বিচ্ছেদ ভুলে একসঙ্গে ঐশ্বরিয়া-ধানুশ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
বিচ্ছেদ ভুলে একসঙ্গে ঐশ্বরিয়া-ধানুশ
ছবি: সংগৃহীত

কিছুদিন আগে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার ধানুশ ও রজনীকান্তের কন্যা পরিচালক ঐশ্বরিয়া। তাদের বিচ্ছেদের খবর শুনে ভক্ত-অনুরাগীরা বেশ কষ্ট ...

বিজ্ঞাপন

কিছুদিন আগে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার ধানুশ ও রজনীকান্তের কন্যা পরিচালক ঐশ্বরিয়া। তাদের বিচ্ছেদের খবর শুনে ভক্ত-অনুরাগীরা বেশ কষ্ট পেয়েছিলেন। তাদের বিচ্ছেদের বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন রজনীকান্তও। এমনকি ধানুশের বাবাও তাদের এই বিচ্ছেদ থেকে বিরত থাকতে বলেছিলেন।

রোববার পরিচালক ও ধানুশের বড় ভাই সেলভারাঘাবনের জন্মদিনে শুভেচ্ছা জানান রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া। এদিন তার সঙ্গে একটি ছবি শেয়ার করে ঐশ্বরিয়া লেখেন, আমার বন্ধু, গুরু, ফাদার ফিগারকে জন্মদিনের শুভেচ্ছা। ঐশ্বরিয়ার সেই শুভেচ্ছা নিজের অ্যাকাউন্টে শেয়ার করে তার উদ্দেশ্য ধানুশের দাদা লেখেন, ধন্যবাদ। এমনকি ঐশ্বর্যকে নিজের মেয়েও আখ্যা দেন।

বিজ্ঞাপন

ধানুশ ও ঐশ্বরিয়া বিচ্ছেদের ঘোষণার সময়েই জানিয়েছিলেন দুজনের সম্মতিতেই এটা হচ্ছে। তবে তারা আলাদা হলেও দুই ছেলে যাত্রা ও লিঙ্গাকে একইসঙ্গে দেখাশোনা করবেন দুজনে। তাদের এই বিচ্ছেদ ঘোষণায় বিব্রত হয়ে পড়েন রজনীকান্ত, মেয়ে জামাইয়ের সঙ্গে কথাও বলতে যান তিনি। কিন্তু রজনীকান্তকে এড়িয়ে যান ধানুশ।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD