Logo

আবারো নেটিজেনদের আক্রমণে শ্রাবন্তী

profile picture
জনবাণী ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৫
আবারো নেটিজেনদের আক্রমণে  শ্রাবন্তী
ছবি: সংগৃহীত

তবে এবার যেন নেটিজেনদের বাড়াবাড়িটা একটু বেশি পরিমাণেই ছিল

বিজ্ঞাপন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি বিভিন্ন বিষয়েই আলোচনায় থাকেন। এবার শাড়ি পরে নেচে নেটিজেনদের নোংরা ভাষায় আক্রমণের শিকার হয়েছেন টলিপাড়ার জনপ্রিয় এই অভিনেত্রী। তবে এসব ঘটনা নতুন নয় তার কাছে, তবে এবার যেন নেটিজেনদের বাড়াবাড়িটা একটু বেশি পরিমাণেই ছিল।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড হারিয়ানভি ‘ঠুমক ঠুমক’ গানের সুরে শাড়ি পরে কোমর দুলিয়েছেন শ্রাবন্তী। তারই ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এরপরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তুমুল সমালোচনা ঝঁড় বয়ে যায়। 

বিজ্ঞাপন

এই অভিনেত্রীকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে যে একটা ছোট হাতির বাচ্চা লাফাচ্ছে যেন। আবার কারো মন্তব্য, ‘আর কতো বুড়ো বয়সে!’

বিজ্ঞাপন

অন্যদিকে এক নেটিজেন শ্রাবন্তীকে রীতিমতো নারী যৌনকর্মীর সাথেই তুলনা করেছেন! তার মন্তব্য ছিল এমন যে, ‘এটা কী কোন নাচ ! এটাতো আগে বাইজিখানার বিভিন্ন সিনেমায় দেখতাম। এইসব করে এখন হয়তো ছেলে ফাঁসানো যাবে না। তবুও চেষ্টা চালিয়ে যান। আমরা তো একটু মজা লুটে নেই।’ 

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD