Logo

বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে মার্কিন নায়িকা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৮
বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে মার্কিন নায়িকা
ছবি: সংগৃহীত

‘রাজকুমার’ নামের একটি সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন এই অভিনেত্রীকে

বিজ্ঞাপন

মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। ‘রাজকুমার’ নামের একটি সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন এই অভিনেত্রীকে।

ইতোমধ্যেই সিনেমার শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন এই অভিনেত্রী। ঢাকায় প্রথম লটের শুটিং শেষ করে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি। কেমন ছিল প্রথমবারের মতো বাংলাদেশী সিনেমায় কাজের অভিজ্ঞতা? সে প্রসঙ্গই এক ভিডিও বার্তায় জানিয়েছেন কোর্টনি কফি। 

বিজ্ঞাপন

অভিনেত্রী বলেন, ‘যে সময় বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি তখনই মনে হচ্ছিল যে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু দারুণ লেগেছে। তবে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি ভালো লেগেছে। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত অনেক কিছু আছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড়। আমার মনে হয় বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে তাদের দেশকে সেরা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বেশি জনসংখ্যা এবং তাদের আপ্যায়নের কারণে বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে।’

বিজ্ঞাপন

শাকিবের সাথে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত জানিয়ে কোর্টনি কফি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের ‘টম ক্রুজ’, এটা নিশ্চিত। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং প্রফেশনাল। সহশিল্পী হিসেবে একদমই পারফেক্ট। শুটিং সেটে সে খুবই মজার একজন মানুষ। সবকিছু মিলিয়ে তার সাথে কাজের অভিজ্ঞতা একদম পারফেক্ট।’

তবে বাংলাদেশের ফুচকা, মিষ্টি, রসগোল্লা বেশ ভালো লেগেছে মার্কিন এই অভিনেত্রীর। কোর্টনি বলেন, ‘এদেশের মাছ, মিষ্টি, রসগোল্লা, ফুচকা বেশ ভালো লেগেছে আমার। যুক্তরাষ্ট্রে ফিরে আসার পূর্বে ঢাকার নিউ মার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে এসেছি। আসছে বড়দিনে এগুলো বাংলাদেশী উপহার হিসেবে ব্যবহার করব।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আরশাদ আদনান প্রযোজনায় ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনায় আছেন হিমেল আশরাফ। চলতি মাসেই ঢাকায় কয়েকদিনের শুটিংয়ের পর বর্তমানে পাবনায় চলছে কিছু অংশের শুটিং এর কাজ। নতুন বছরের শুরুতেই বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। ২০২৪ সালের ঈদে প্রেক্ষাগৃহে আসবে বিগ বাজেটের এ সিনেমাটি।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD