Logo

স্বামীর ‘সুগার ড্যাডি’ তকমা, গোবিন্দের হয়ে সাফাই গাইলেন সোমি

profile picture
বিনোদন ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬, ১৩:৫১
স্বামীর ‘সুগার ড্যাডি’ তকমা, গোবিন্দের হয়ে সাফাই গাইলেন সোমি
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে আবারও আলোচনায় এসেছে পরকীয়ার গুঞ্জন। তরুণ অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার নাম জড়ানোর পর বিষয়টি নিয়ে বলিপাড়ায় চলছে নানা আলোচনা। এরই মধ্যে স্বামী গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে পরোক্ষ খোঁচা দিয়েছেন তার স্ত্রী সুনীতা আহুজা। এ নিয়ে যখন বলিউডে নানা আলোচনা-সমালোচনা চলছে, ঠিক তখনই গোবিন্দের পক্ষে প্রকাশ্যে সাফাই গাইলেন একসময়ের বলিউড অভিনেত্রী সোমি আলী।

বিজ্ঞাপন

সম্প্রতি বিমানবন্দরে তরুণ অভিনেত্রী কোমল রানির সঙ্গে ক্যামেরাবন্দি হন গোবিন্দ। এরপর থেকেই সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। দুজনের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি ঘিরে প্রেমের গুঞ্জনও জোরালো হয়ে ওঠে। এই বিতর্কের মধ্যেই গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা স্বামীকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে বলেন, “গোবিন্দার মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ আছেন, ভালো পোশাক পরুন।”

সুনীতার এমন বক্তব্যের পর বলিপাড়ায় নতুন করে তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে তৈরি হয় নানা আলোচনা। তবে স্ত্রী ও নেটিজেনদের সমালোচনার পর গোবিন্দর পাশে দাঁড়ান সোমি আলী। সামাজিক মাধ্যমে গোবিন্দর সঙ্গে তোলা পুরনো কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে অভিনেত্রী লেখেন, আমি ইচ্ছাকৃতভাবেই সোশ্যাল মিডিয়ায় কথাগুলো তুলে ধরলাম। কারণ অন্য কেউ হয়তো এই কথাগুলো বলবে না। গোবিন্দকে আমি ব্যক্তিগত এবং পেশাগত— দুভাবেই চিনি। তাই দুদিক বিচার করেই তার সম্পর্কে বলতে পারি। গোবিন্দ হিন্দি সিনেদুনিয়ার অন্যতম সেরা প্রতিভা। এই ইন্ডাস্ট্রিতে থাকাকালীন যাদের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের মধ্যে অন্যতম বিনয়ী অভিনেতা গোবিন্দ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কম বয়সী সহশিল্পীর সঙ্গে অভিনয় করা নিয়ে গোবিন্দকে ঘিরে যে সমালোচনা চলছে, সেটিরও জবাব দিয়েছেন সোমি। তিনি বলেন, কম বয়সী নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করায় গোবিন্দের কোনো দোষ নেই। চিচি নামে পরিচিত গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা—দুজনের প্রতিই তার শ্রদ্ধা রয়েছে বলেও জানান তিনি।

সোমি আরও বলেন, কম বয়সী অভিনেত্রীর সঙ্গে কোনো অভিনেতার কাজ করার সিদ্ধান্তকে শুধু বয়সের মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। তার মতে, প্রতিভার কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD